Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Mamata is skeptical about CBI investigation train accident: ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্ত নিয়ে সংশয়ী মমতা

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

কলকাতা, ৫ জুন: ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি নবান্নতে সাংবাদিকদের বলেন, “কেন্দ্রীয় সরকার মৃত্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা সত্য গোপন করার সময় নয়। একইসঙ্গে সিবিআই তদন্তের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ১২ বছর হয়ে গেল জানেশ্বরী কাণ্ডে সিবিআই তদন্তভার নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও ফল পাওয়া যায়নি। মৃত্যু নিয়ে রাজনীতি করা ঠিক নয়।

করমণ্ডল দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর রবিবার রাতে বালেশ্বরের রেলপথ দিয়ে গড়িয়েছে ট্রেনের চাকা। অভিশপ্ত ওই এলাকা দিয়ে ধীর গতিতে চলছে ট্রেন। ঘটনার কেটে গিয়েছে চার দিন। কিন্তু এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন।

এর মধ্যেই ওড়িশার মুখ্যসচিব সোমবার জানান, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত ২৭৫জনের মধ্যে ১৫১ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। নিয়ম মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ। মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে শববাহী গাড়ির ব্যবস্থাও করা হবে সরকার থেকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…