Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Mamata Banerjee : সমরাদিত্য পালের প্রয়াণে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee - Samraditya (Bachchu) Pal
Mamata Banerjee - Samraditya (Bachchu) Pal

 

কলকাতা, ৯ মার্চ  : সমরাদিত্য (বাচ্চু) পালের প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে প্রচারিত মুখ্যমন্ত্রীর শোকবার্তায় লেখা হয়েছে, “বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সমরাদিত্য (বাচ্চু) পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪ বছর।

বরিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সমরাদিত্য পাল সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলা অত্যন্ত দক্ষতার সঙ্গে সওয়াল করেন। সংবিধানের ভাষ্যে ও আইনের ব্যাখ্যায় শ্রদ্ধেয় ভাষ্যকার ছিলেন। ভারতীয় সংবিধান নিয়ে তাঁর অমূল্য গ্রন্থাবলী আছে। তাঁর প্রয়াণে আইন জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি প্রয়াত সমরাদিত্য পালের সহধর্মিণী জাস্টিস রুমা পাল সহ আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”


You might also like!