kolkata

2 years ago

Madan Mitra:মদনের কাঁধ ভাঙল শয্যা থেকে পড়ে, সোমবার অস্ত্রোপচার

Madan Mitra
Madan Mitra

 

কলকাত : বৃহস্পতিবার রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় কামারহাটির বিধায়ক মদন মিত্র। তড়িঘড়ি তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সূত্রে খবর, হাসপাতালের শয্যা থেকে আচমকাই নীচে পড়ে যান কাঁধের হাড় ভেঙে যায় তাঁর। সোমবারই তৃণমূল বিধায়কের কাঁধে অস্ত্রোপচার করা হতে পারে।

গত ৪ ডিসেম্বর সন্ধেয় আচমকাই অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

বৃহস্পতিবার রাতের দিকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। জ্ঞান হারান তিনি। এরপরই সিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

সূত্রের খবর, মদনবাবুর কাঁধের চোট মারাত্মক। বৃহস্পতিবার হাসপাতালের শয্যা থেকে পড়েই সেই চোট লেগেছে। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। তাঁর কাঁধের এক্স রে করা হয়। সেই রিপোর্ট পরীক্ষা করে চিকিৎসকরা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সোমবারই সেটা করার কথা ভাবছেন তাঁরা। তবে তার আগে তাঁর শারীরিক কিছু পরীক্ষা করা হবে।


You might also like!