Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: স্বস্তির বৃষ্টিতে নিম্নমুখী তাপমাত্রা, দক্ষিণবঙ্গের সর্বত্রই মনোরম আবহাওয়া

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১ জুলাই : দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রবেশ করেছে বর্ষা। স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে কমেছে তাপমাত্রা। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

সোমবার সকাল থেকে মুখভার আকাশের, বিভিন্ন জেলায় বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হয়েছে রবিবার রাতেও। বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মনোরম আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ০০.১ মিমি বৃষ্টি হয়েছে।


You might also like!