Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

LeatherFactory : তিলজলা রোডে চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের তৎপরতায় আয়ত্তে

LeatherFactory :
LeatherFactory :

 

কলকাতা, ৫ মার্চ: কলকাতার তিলজলা রোডে আগুন লাগল একটি চামড়ার কারখানায়। শনিবার রাত ১২টা নাগাদ তিলজলা রোডের পাঞ্জাবি পাড়ায় ওই কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।

খবর পাওয়ার পর আগুন নেভাতে আসে দমকলের ৩টি ইঞ্জিন। দমকলের ৩টি ইঞ্জিনের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।




You might also like!