Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Kunal Ghosh : বিজেপি-র বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ কুণাল ঘোষের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : বীরভূমের শিবমের খুনের ব্যাপারে গাফিলতিতে স্থানীয় থানার ওসি-কে গ্রেফতার এবং এসপি-কে ক্লোজ করার দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু

অধিবেশনকক্ষের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি পাল্টা বিজেপি-র বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ তোলেন।

বুধবার কুণাল সাংবাদকদের বলেন, "ঘটনাটি অত্যন্ত খারাপ এবং দুর্ভাগ্যজনক। কিন্তু এটা সকলেই বুঝতে পারছেন যে, বিজেপি শুধুমাত্র গন্ডগোল এবং অস্থিরতা তৈরি করতেই এসব করছে। কারণ এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলার কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত রোষ থেকে এমন কুৎসিত ঘটনা যদিও কেউ ঘটান, তার সঙ্গে রাজ্যের পুলিশ, প্রশাসন, সার্বিক আইনশৃঙ্খলার সম্পর্ক থাকতে পারে কী করে! যাঁরা এ কথা বলছেন, তাঁরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ গুজরাত দেখুন। ঘটনাটি খারাপ। সুস্থ মানসিকতার মানুষ বুঝবেন যে, ব্যক্তিগত আক্রোশ, বিকৃত মানসিকতা থেকে এমন ঘটনা ঘটলে, তা নিন্দনীয়। কিন্তু তা নিয়ে রাজনীতি করলে বুঝতে হবে, গন্ডগোল পাকানোর ইস্যু খোঁজা হচ্ছে।"

প্রসঙ্গত, বুধবার শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনায় উত্তাল হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তাঁরা। পাল্টা স্লোগান তুলতে শোনা গেল তৃণমূল বিধায়কদেরও। প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবিও তোলা হয়। তা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…