Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Metro Service: দোলের দিন দেরিতে চলবে কলকাতা মেট্রো, শেষের সময় থাকছে অপরিবর্তিত

Kolkata Metro will run late on swing day, ending time remains unchanged
Kolkata Metro will run late on swing day, ending time remains unchanged

 

কলকাতা, ২২ মার্চ: দোলের দিন দেরিতে শুরু হবে কলকাতা মেট্রো পরিষেবা। তবে শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন করা হচ্ছে না। আগামী সোমবার অর্থাৎ ২৫ মার্চ পশ্চিমবঙ্গে পালিত হবে দোলযাত্রা। ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সোমবার প্রথম মেট্রো পাওয়া যাবে ওই সময়ে। তবে প্রথম মেট্রোর সময় বদলালেও রাতের শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না।

দোলের দিন, সোমবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রোও ছাড়বে ওই একই সময়ে। তবে কলকাতা মেট্রোর বাকি শাখা— শিয়ালদহ থেকে সল্টলেক, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

You might also like!