Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

4 years ago

Kolkata metro service on Janmastami : জন্মাষ্টমীতে মেট্রো চলবে কম সংখ্যক, প্রথম ও শেষ পরিষেবার সময় অপরিবর্তিত

Kolkata metro service on Janmastami
Kolkata metro service on Janmastami

 

কলকাতা, ১৭ আগস্ট : আগামী শুক্রবার জন্মাষ্টমীর দিন অন্যান্য কাজের দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলাচল করবে। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই তা জানিয়েছে। অন্যান্য কাজের দিন ২৮৮টি মেট্রো চলাচল করে। জন্মাষ্টমীর দিন অর্থাৎ ১৯ আগস্ট আপ ও ডাউন মিলিয়ে ২৩৪টি মেট্রো চলবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ১১৭টি করে আপ এবং ডাউন ট্রেন চলবে। তার মধ্যে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। ওই একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোও পাওয়া যাবে। আপ এবং ডাউন লাইনে ৬টা ৫৫ মিনিটে পরের মেট্রো স্টেশনে ঢুকবে।

জন্মাষ্টমীর দিন ৫৪টি মেট্রো কম চললেও অন্যান্য দিনের মতো প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। ওই দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রোর ছাড়বে প্রতি দিনের মতো ৯টা ৪০ মিনিটে। ওই সময়ই কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রো ছাড়বে। এ ছাড়া, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছাড়বে সাড়ে ৯টায়। অন্যান্য দিন শিয়ালদহ-সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপ-ডাউন মিলিয়ে মোট ১০০টি মেট্রো চলে। জন্মাষ্টমীর দিন এই শাখায় পরিষেবা অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

You might also like!