
মেষ রাশিঃ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ। সন্তানকে ঘিরে সংসারে অশান্তি হতে পারে।উপার্জনের নতুন দিক খুলতে পারে। গুরুজনদের থেকে কিছু পরামর্শ নিতে হতে পারে। অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ রয়েছে।
বৃষ রাশিঃ ব্যবসায় বিবাদ বাধার আশঙ্কা। অতিরিক্ত খরচের জন্য ঋণ হতে পারে। সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানির যোগ। কোনও মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারেন। চাকরিতে বদলির যোগ দেখা যাচ্ছে। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা।
মিথুন রাশিঃ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অতিরিক্ত খরচের ব্যাপারে আলোচনা। নতুন গৃহনির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল হবে। পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না।
কর্কট রাশিঃ দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। চাকরির পদোন্নতিতে বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু উপহার পাতে পারেন। শরীরের কোথাও চোট লাগতে পারে। দাঁতের রোগ বাড়তে পারে। নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে।
সিংহ রাশিঃ কর্মস্থান পরিবর্তন হতে পারে। কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ লাভ। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন।
কন্যা রাশিঃ সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিবাদ বাড়তে পারে। সৎ সঙ্গে থাকায় আনন্দ লাভ। প্রেমের বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্যপ্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। গাড়িচালকদের জন্য দিনটি ভাল।
তুলা রাশিঃ প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। দুপুরের পরে আর্থিক চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হওয়ার যোগ রয়েছে। শরীর নিয়ে কষ্ট বাড়তে পারে।
বৃশ্চিক রাশিঃ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে। পেটের সমস্যা হতে পারে। ব্যবসা মধ্যম প্রকার চলবে। দামি খাবারের প্রতি ইছা বৃদ্ধি পাওয়ায় খরচ বাড়তে পারে। সম্মানহানির সম্ভাবনা রয়েছে। সারা দিন কাজে ব্যস্ত হতে হবে।
ধনু রাশিঃ সংসারের শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। বেশি কথা বলার জন্য বিবাদ বৃদ্ধি পাবে। মা-বাবার সঙ্গে ছোট কারণে তর্ক বাধতে পারে। বিবাহ ব্যাপারে চিন্তা বৃদ্ধি। ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
মকর রাশিঃ বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে। বাড়তি কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা বাড়তে পারে। অযথা ব্যয় বাড়তে পারে। একই কাজ বার বার চেষ্টা করা বৃথা হবে। জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে।
কুম্ভ রাশিঃ প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। একটু সাবধানে থাকুন, বিপদ ঘটতে পারে। কোনও অসৎ কাজের জন্য পুলিশি ঝামেলায় ফাঁসতে পারেন। দাম্পত্য জীবনে একটু সমস্যার সৃষ্টি হতে পারে।
মীন রাশিঃ নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে। পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন।
