Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Sujay Krishna Bhadra Arrested :নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার 'কালীঘাটের কাকু'!

Sujay Krishna Bhadra (Symbolic Picture)
Sujay Krishna Bhadra (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১২ ঘণ্টা জেরা, তারপর গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তিনি। ইডি সূত্রে খবর,তথ্য গোপন,তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

জানা যাচ্ছে, তিনটি সংস্থার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করতে থাকেন 'কালীঘাটের কাকু'। ইডির অফিসাররা জানান, তাঁরা ভালভাবেই জানেন এই কোম্পানির মাধ্যমেই কালো টাকা সাদা করা হয়েছে। তাহলে কোথা থেকে এই টাকা এল ? ইডির আধিকারিকরা মনে করছেন, নিয়োগ দুর্নীতির একটা মোটা অঙ্কের টাকা এই তিনটি কোম্পানির মাধ্য়মে সাদা করা হয়েছে। এছাড়াও যে ২০টি সম্পত্তির তথ্য পাওয়া গিয়েছিল, সেখানে বেশ কয়েকটি সম্পত্তি 'কালীঘাটের কাকু'র নামে রয়েছে বলে দাবি করছেন ইডির আধিকারিকরা। এমনকী অন্যদের নামে তিনি বেনামি সম্পত্তি তৈরি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বেনামি সম্পত্তি তৈরি করা, কোটি কোটি টাকা নয়ছয় করা, আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…