Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Justice Gangopadhyay ordered appoint 112 people before Puja : পুজোর আগেই আরও ১১২ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Justice Gangopadhyay ordered appoint 112 people before Puja
Justice Gangopadhyay ordered appoint 112 people before Puja

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর : সোম ও মঙ্গলের পর বুধবারও। এদিন আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বুধবার চারটি পৃথক মামলায় মোট ১১২ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ওই ১১২ জনকে চাকরিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে সোমবার ২৩ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মঙ্গলবার আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার বুধবার আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

২৮ সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ, পুজোর আগেই নিয়োগ পাবেন ওই চাকরিপ্রার্থীরা। অর্থাৎ, তিন দিনের নির্দেশ মিলিয়ে ২৮ সেপ্টেম্বরের মধ্যে মোট ১৮৯ জন প্রাথমিকে নিয়োগ পাবেন। এদিনের মামলায় যে ১১২ জনকে চাকরির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, তাঁরা ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু সেই সময় ৬ টি প্রশ্নে পর্ষদের ভুলেই তাঁরা চাকরি পাননি বলে অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই ওই ১১২ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, ৬ প্রশ্ন ভুলের মামলায় হাইকোর্টের নির্দেশ মেনে উত্তীর্ণ হচ্ছেন ১১২ জন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…