Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Junior doctors meet CM :ফের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে জুনিয়র চিকিৎসকরা! মুখ্যসচিবের পাঠানো মেলে কি লেখা হল?

Junior doctors meet CM (Symbolic Picture)
Junior doctors meet CM (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত সোমবারের পর আজ বুধবার, আজও মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতা পুলিশ কমিশনার, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণের পর এখনও জুনিয়র চিকিৎসকদের সব দাবি পূরণ হয়নি। এবার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে চেয়ে ইমেল করেছিলেন জুনিয়র চিকিৎসকরা।বৈঠকের সময় জানিয়ে জুনিয়র ডাক্তারদের জবাবি ইমেল পাঠিয়েছেন মুখ্যসচিব।

 সেখানে বলা হয়েছে, 'হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আপনারা দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির কথা জানেন। এই পরিস্থিতিতে মানুষের স্বার্থে কাজে যোগ দিন। আজ সন্ধে ৬.৩০টায় নবান্ন সভাঘরে ৩০ জন প্রতিনিধিকে নিয়ে আসুন।' 'চতুর্থ ও পঞ্চম দাবি এখনও পূরণ হয়নি। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে', মেডিক্যাল কলেজগুলি থ্রেট কালচার বন্ধ করতে হবে, দাবি আন্দোলনকারীদের।

You might also like!