
কলকাতা, ১৫ নভেম্বর : জোর কদমে চলছে চলবে জোকা তারাতলা মেট্রোর কাজ। বেহালাবাসীর জন্য সুখবর জানিয়ে চলতি মাসেই খুলতে চলছে জোকা তারাতলা মেট্রো।
জোকা-তারাতলা মেট্রো রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে রয়েছে মোট ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। গত সেপ্টেম্বর মাসে জোকা থেকে তারাতলা পর্যন্ত ট্রায়াল রান শুরু হয় মেট্রোর। এই সাড়ে ৬ কিলোমিটার রুটে ছোটে মেট্রো। শোনা যাচ্ছে, জোকা-তারাতলা রুটে চালু হতে পারে মেট্রো। কমিশনার অফ রেলওয়ে সেফটি সম্প্রতি এই রুট পরিদর্শন করে গেছেন। চলতি সপ্তাহে তাঁর রিপোর্ট দেওয়ার কথা। সেই রিপোর্টে ছাড়পত্র পেলেই, এবছরের মধ্যে জোকা-তারাতলা রুটে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল।তাহলেই জোকা-তারাতলা মেট্রো রুটে চালু হয়ে যাবে মেট্রো ।
