Subodh Mallik: পুলিশের সঙ্গে সংঘাত চাকরিপ্রার্থীদের, সুবোধ মল্লিক স্কোয়ারে ব্যারিকেড

Job seekers clash with police barricade Subodh Mallik Square
Job seekers clash with police barricade Subodh Mallik Square

 

কলকাতা, ৫ নভেম্বর : মিছিলকে কেন্দ্র করে ফের পুলিশের সঙ্গে সংঘাত চাকরিপ্রার্থীদের। শনিবার চাকরিপ্রার্থীদের ঐক্যমঞ্চের ডাকে ধর্মতলা পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে ব্যারিকেড তৈরি করে পুলিশ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আসা মিছিল এখানেই আটকে দেয় পুলিশ। শুরুতে পুলিশের সঙ্গে সংঘাত হলেও পরে ধর্মতলায় পৌঁছয় মিছিল। চাকরিপ্রার্থীদের ঐক্যমঞ্চের ডাকে মূলত চাকরির দাবিতে ধর্মতলা পর্যন্ত পৌঁছোয় মিছিল। মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাওয়ার দাবি ছিল তাদের। দুর্গাপুজোর পর কালীপুজোও কেটেছে এসএসসি চাকরিপ্রার্থীদের রাস্তায় বসে। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ধর্নায় রয়েছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। উৎসবের মরশুমেও ওঁদের জীবনে শুধুই অন্ধকার। পরিবার-পরিজন ছেড়ে পথের ধারেই কাটছে দিন। তবুও ‘হকের চাকরি’-র দাবিতে আন্দোলনে অনড় এসএসসি চাকরিপ্রার্থীরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…