kolkata

2 years ago

হুমকি চিঠি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তদন্ত শুরু পুলিশের

Snehmanju Bose  (File Picture)
Snehmanju Bose (File Picture)

 

কলকাতা, ২ সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় মামলা রুজু করল পুলিশ। শনিবার যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

জেইউ-তে ছাত্রমৃত্যুর ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যে এই হুমকি চিঠি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ওই চিঠি পেয়ে তিনি ভয় পেয়ে গিয়েছেন বলে জানিয়েছেন রেজিস্ট্রার। স্নেহমঞ্জুর দাবি, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিঠির বিষয়ে অভিযোগ দায়ের করা হয় যাদবপুর থানায়। তার প্রেক্ষিতেই মামলা রুজু করল পুলিশ। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় চিঠি পান রেজিস্ট্রার।

You might also like!