Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Kolkata weather update:কমবেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, তবুও গলদঘর্ম পরিস্থিতি মহানগরীতে

hot and humid weather in Kolkata
hot and humid weather in Kolkata

 

কলকাতা, ১০ আগস্ট : কমবেশি বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবুও ঘর্মাক্ত গরম কাটছেই না। জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে, তাই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ওঠানামা করবে তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।

আগামী বুধবার, ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তাই আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই কম-বেশি বৃষ্টি হবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও প্রত্যাশিত। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার এই ৫টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হবে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-একটি জেলায় ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

You might also like!