Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Initiative to clean ganga Namami Ganga : নমামি গঙ্গে প্রকল্পে আদিগঙ্গা সংস্কারের উদ্যোগ, তৈরি হবে ড্রেনেজ পাম্পিং স্টেশন

Initiative to clean ganga Namami Ganga
Initiative to clean ganga Namami Ganga

 

কলকাতা, ১৭ আগস্ট : কেন্দ্রীয় সরকার ‘নমামি গঙ্গে’ প্রকল্পের আওতায় কলকাতার আদিগঙ্গা সংস্কারের কাজে হাত দিতে চলেছে। এই প্রকল্পের আওতায় ১৩০০ কোটি টাকা ব্যয়ে কলকাতার বুকে ৩-টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং ২২টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরি করা হবে। সেই সঙ্গে আদি গঙ্গার ১৫.৫ কিলোমিটার দীর্ঘ নদীখাত পলিমুক্ত করা হবে।

এর ফলে ৩৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা কলকাতা পুরনিগমের ২৮টি ওয়ার্ড ও সোনারপুর-রাজপুর পুরসভার ৩টি ওয়ার্ডের প্রায় ৩ লক্ষ বাসিন্দা বর্ষায় জল জমার সমস্যা থেকে পাকাপাকি ভাবে মুক্তি পাবেন। বৃষ্টি হলেই কলকাতা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ড ও সোনারপুর-রাজপুর পুরসভার ৩টি ওয়ার্ডের বাসিন্দারা দুর্ভোগে পড়েন, এই প্রয়াসের ফলে বর্ষায় জল জমার সমস্যা থেকে পাকাপাকি ভাবে মুক্তি পাবেন অসংখ্য মানুষ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…