Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

3 months ago

Howrah Municipal Corporation:হাওড়ার মুখ্য পুরপ্রশাসকের হঠাৎ পদত্যাগের ইচ্ছা! ফিরহাদকে চিঠি দিয়ে কারণ জানালেন 'ব্যক্তিগত সিদ্ধান্ত'

Howrah Municipal Corporation
Howrah Municipal Corporation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সাড়ে চার বছর হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর নেতৃত্ব দেওয়ার পর পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। রবিবার রাতে তিনি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে জানান যে, ব্যক্তিগত কারণে তিনি এই পদ থেকে ইস্তফা দিতে চান। উল্লেখ্য, এই মুহূর্তে হাওড়া পুরসভায় কোনও নির্বাচিত বোর্ড নেই।বছর দেড়েক আগে তিনি একইভাবে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন পদত্যাগ না করলেও, আবার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিলেন। গতবার যখন তিনি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন তখন রাজ্যের মন্ত্রী ফিহাদ হাকিমের অনুরোধেই তিনি পদত্যাগ করেননি। এবার ফের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করে চিঠি দিলেন। মুখ্য প্রশাসক জানান, তাদের সাড়ে চার বছর বোর্ড থাকাকালীন হাওড়া শহরে অনেক উন্নতি ঘটেছে। বিশেষত জমা জলের সমস্যা থেকে শুরু করে, জঞ্জাল অপসারণের মতো সমস্যার সমাধান করা হয়। কিন্তু ব্যক্তিগত কারণের জন্যই তিনি এই পদত্যাগ করতে চান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর থেকেই নবান্নের নির্দেশে পুরসভায় প্রশাসকমণ্ডলী তৈরি করা হয়। কয়েকজন সদস্যকে নিয়েই প্রশাসকমণ্ডলী চলে। এর আগে রাজ্যের মন্ত্রী অরূপ রায় প্রশাসকমণ্ডলীর নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে হাওড়ার বিশিষ্ট শিশু চিকিৎসক সুজয় চক্রবর্তীকে প্রশাসকমণ্ডলীতে নেতৃত্ব দেওয়ার জন্য মুখ্য প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। অবশেষে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিলেন।

You might also like!