Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Howrah-Amata local : লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল, বন্ধ রেল চলাচল

Howrah-Amata local
Howrah-Amata local

 

হাওড়া, ২৩ ফেব্রুয়ারি  : লাইনচ্যুত হল হাওড়া-আমতা লোকাল ট্রেন। বৃহস্পতিবার দুপুরে মাজু হল্ট স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত হয় লোকাল ট্রেনটি। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

ওই লোকাল ট্রেনটি হাওড়া থেকে আমতার দিকে যাচ্ছিল। তবে মাজু হল্ট স্টেশনে ঢোকার আগেই যত বিপত্তি। জগৎবল্লভপুরের যাদববাটি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। আচমকা ট্রেন লাইনচ্যুত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বেশ কয়েকজন জখমও হয়।

রেল সূত্রে খবর, আমতাগামী ওই লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়ে অনেকটাই কেটে যায় রেলের লাইন। তবে দুর্ঘটনার সময় গাড়ির গতি অনেকটাই কম ছিল বলে জানা গিয়েছে। তাই তেমনভাবে বড় দুর্ঘটনা কোনও ঘটেনি বলে পূর্ব রেল সূত্রে খবর। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার পরই ঘটনাস্থলে যান দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনার পর রেললাইনে ফাটল দেখা যায়। রেললাইনে ফাটলটি আগে থেকেই ছিল নাকি লাইনচ্যুত হওয়ার পর রেললাইনে ফাটল ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও আদিত্য চৌধুরী। এই ঘটনার জেরে হাওড়া-আমতা শাখায় রেল চলাচল ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

You might also like!