শুক্রবারে কোন জাতকের শুক্র মার্গী আর কার বক্রী! জেনে নিন সব তথ্য

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ শারীরিক অসুস্থতার যোগ। নতুন কাজের চেষ্টা বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গ বোধ করতে পারেন। বাড়িতে আনন্দ বাড়তে পারে। পেটের কষ্ট দেখা দিতে পারে।অতিথির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। ভাল কাজ করে বদনাম হতে পারে।  


বৃষ রাশিঃ ভাই-বোনের মধ্যে সমস্যা বাড়তে পারে, সংসারে বিবাদ হতে পারে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। শত্রুভয় বাড়তে পারে। পিতার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বিদেশে বন্ধুর খবর আসতে পারে। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। দৈনন্দিন কাজে বাধা পেতে পারেন।


মিথুন রাশিঃ আইনি কাজের জন্য খরচ বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারে। প্রেমের নতুন প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা বাড়তে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে বিবাদের মুখোমুখি হতে হবে। উচ্চ পদের কোনও চাকরির খোঁজ আসতে পারে।  


কর্কট রাশিঃ প্রকৃত বন্ধুকে চিনতে পারবেন। পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে। পেটের সমস্যা দেখা দিতে পারে। প্রেমে বাধা আসতে পারে। কাজের প্রতি অনীহা আসতে পারে। সংসারে ব্যয়ের জন্য স্বামীর  সঙ্গে আলোচনা করুন। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা করতে পারেন।


সিংহ রাশিঃ আর্থিক ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। মায়ের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। সন্তানের কাজে শান্তি পাবেন। পাওনা আদায় হতে পারে। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় চাপ থেকে মুক্তি পেতে পারেন। 


কন্যা রাশিঃ গুরুজনের সঙ্গে ব্যবসার আলোচনা করতে পারেন। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে না। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। সঙ্গীতচর্চার জন্য দিনটি ভাল। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। বন্ধুদের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। 


তুলা রাশিঃ কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। পেটের কষ্ট বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ভাল যেতে পারে। কিছু উপহার পেতে পারেন। বাইরে অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। খরচ বাড়তে পারে। আইনি কাজের জন্য বিশেষ আলোচনা করতে পারেন।


বৃশ্চিক রাশিঃ সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। সকাল থেকে বিবাদ কপালে জুটতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ আসতে পারে।  বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। 


ধনু রাশিঃ মাথায় আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসা ভাল চলবে। সকাল থেকে শরীর ভাল থাকবে না। বাড়িতে ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে, পিতা-মাতার সঙ্গে সামান্য বিষয়ে অশান্তি হতে পারে। 


মকর রাশিঃ ব্যবসা বা কাজের ক্ষেত্রে নতুন দিশা দেখতে পাবেন। বাড়ির অশান্তি অনেক দূর যেতে পারে। বন্ধুর কাছ থেকে উপকার পেতে পারেন। ব্যবসায় ভাল কিছুর আশা রাখতে পারেন। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার  উন্নতি না-ও হতে পারে। 


কুম্ভ রাশিঃ কাজের চাপ বাড়তে পারে। সাহিত্যচর্চায় আনন্দ লাভ। ব্যবসায় ভাল সুযোগ পেতে পারেন। স্বামীর সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে। সঙ্গীতশিল্পীদের ভাল সময়। বিবাহের ব্যাপারে যোগাযোগ হতে পারে। 


মীন রাশিঃ নিজের জন্য খরচ বৃদ্ধি পাবে। সন্তানের পড়াশোনার বিষয়ে চিন্তা বাড়বে। সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। ব্যবসার জন্য বাড়তি খরচ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…