
মেষ রাশিঃ বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। খারাপ কোনও চিন্তার কারণে মনঃকষ্ট। লটারি প্রাপ্তির যোগ। কোনও ক্ষতি হওয়া থেকে রক্ষা পাবেন। ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার। প্রতিবেশীর জন্য অশান্তি বাড়তে পারে।
বৃষ রাশিঃ ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে। পিতা-মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। আজ কোনও শুভ কিছু ঘটতে পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার।
মিথুন রাশিঃ স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। সকালের দিকে রাস্তাঘাটে অচেনা লোকের সঙ্গে বিবাদ। কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। প্রেমে প্রতারিত হতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি।
কর্কট রাশিঃ অহেতুক ক্রোধ বৃদ্ধি। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মনখারাপ। ব্যবসায় দিকে খরচ বাড়তে পারে।
সিংহ রাশিঃ সন্তানের জন্য দুশ্চিন্তা। সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান। দাম্পত্য জীবনে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। অর্থভাগ্য ভাল নয়।
কন্যা রাশিঃ লিভারের সমস্যায় ভোগান্তি। সকাল থেকে মানসিক দিক খুব একটা ভাল থাকবে না। পুরনো কোনও শত্রু নতুন করে ক্ষতি করতে পারে। সংসারে একটু অশান্তির যোগ দেখা যাচ্ছে। টিউমার-জাতীয় কোনও রোগ বাড়তে পারে।
তুলা রাশিঃ পায়ের নীচে আঘাত লাগতে পারে। সঙ্গীতশিল্পীদের অনেক দূরে এগোনোর সময়। সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য ফিরে আসতে বিলম্ব। পরিস্থিতি বুঝে খরচ করুন। সংসারে কোনও দায়িত্ব থাকলে দ্রুত সেরে ফেলুন। দৈনন্দিন কাজে অনীহা দেখা দিতে পারে। মায়ের ব্যাপারে উদ্বেগ থাকবে। স্ত্রীর সঙ্গে ভ্রমণে শান্তি লাভ।
বৃশ্চিক রাশিঃ নিজেকে নিয়ে গর্ববোধ হবে। যন্ত্রণায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন গৃহনির্মাণের পরিকল্পনা। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় সম্মান বৃদ্ধি। পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ। ব্যবসায় সময় মধ্যম।
ধনু রাশিঃ নিকট কারও জন্য মনঃকষ্ট। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের যোগ আছে। সব কাজেই কমবেশি সাফল্য পাবেন। স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত। লেখাপড়ায় সন্তানের আগ্রহ থাকবে।
মকর রাশিঃ চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান। প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ইচ্ছাপূরণ হতে পারে। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ঘটাতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের জন্য আলোচনা।
কুম্ভ রাশিঃ প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। গৃহনির্মাণের জন্য অর্থ খরচ। সকাল থেকে কর্মস্থান নিয়ে একটু চিন্তা মাথায় থাকতে পারে। ব্যবসা ভাল চললেও সঞ্চয়ভাগ্য খুব একটা ভাল নয়। ভাল কাজের জন্য সুনাম পাওয়ায় আনন্দ। চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা। দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।
মীন রাশিঃ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা। লোকের সঙ্গে একটু ভাল ব্যবহার করুন, বিবাদ ঘটতে পারে। গোপন কোনও রোগ বাড়তে পারে। ব্যবসায় খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণমুক্তির সুযোগ। কাজে কোনও ভুল হওয়ার সম্ভাবনা। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে।
