শুক্রে কার শুক্র তুঙ্গে কার শুক্র বক্রী ! জানুন সব তথ্য

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। পাওনা আদায় হতে পারে। মিথ্যে অপবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি। মা-বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় সতর্ক থাকুন। দুপুরের পরে শুভ কিছু ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। 


বৃষ রাশিঃ কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। সারা দিন সুখদুঃখ নিয়ে মিশ্র ভাবেই কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পাওনা আদায় হতে পারে। সারা দিন মনে কোনও ভয় কাজ করবে। 


মিথুন রাশিঃ কারও বিশ্বাসভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণ হতে পারেন। হস্তশিল্পীদের নতুন উদ্যোগের সম্ভাবনা। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে।  


কর্কট রাশিঃ পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা থাকলেও পরে কেটে যাবে। ব্যবসায় বা কর্মে  বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন। দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না। 


সিংহ রাশিঃ একটু সংযমী হওয়া প্রয়োজন। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে, যা আপনার মনে সংশয় সৃষ্টি করবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে আয়ত্তে আনতে সক্ষম হবেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। 


কন্যা রাশিঃ  শিল্পীদের জন্য ভাল খবর। স্ত্রীর ব্যাপারে সংশয়। মন উদাসীন থাকায় কোনও কাজই ভাল লাগবে না। বাড়িতে সন্তানের কারণে বিবাদের যোগ। ব্যবসায় উপার্জন বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার আশঙ্কা রয়েছে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। 


তুলা রাশিঃ স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহের সম্ভাবনা। ধর্মীয় ব্যাপারে আলোচনা।  বাইরের কোনও লোকের দ্বারা আপনার ভাল কাজ পণ্ড হতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর জন্য সংসারে ঝঞ্ঝাট। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। 


বৃশ্চিক রাশিঃ প্রিয়জনের কথায় মনঃকষ্ট বাড়তে পারে। আইনি কাজের জন্য দিনটি ভাল হবে না। কাজের প্রতিটু অনীহা দেখা দিতে পারে। সাংসারিক কাজের জন্য বিরক্তি। ব্যবসায় ভাল সংবাদ আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ। ব্যবসায় সাফল্য পেতে একটু দেরি হবে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। 


ধনু রাশিঃ পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। পড়াশোনার জন্য ভাল সময়। আজ কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। শারীরিক  যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কাজ করে আজ খুব শান্তি পাবেন। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। ব্যবসা নিয়ে মনে একটু চাপ কাজ করবে। সন্তানদের ব্যাপারে ভাল খবর আসতে পারে।  


মকর রাশিঃবাড়তি খরচের জন্য আর্থিক চাপ। বদনাম থেকে সাবধান থাকুন। কাজের ক্ষেত্রে শুভ যোগ। গুরুজনের সঙ্গে বিশেষ কারণে বিবাদ। ব্যবসায় চাপ বাড়তে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, অপমানের যোগ রয়েছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে।  দাদা বা ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। 


কুম্ভ রাশিঃ বাড়িতে খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ। আজ কোনও কারণে বিষণ্ণতা বাড়তে পারে। ব্যবসায় ব্যয় বাড়তে পারে। বাড়িতে অতিথি আসার যোগ আছে। প্রেমে বাধা থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীরা ভাল ব্যবহার করতে পারেন। পেটের সমস্যা একটু থাকবে।  


মীন রাশিঃ বুদ্ধির জোরে শত্রুপক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য খুব অনুকূল সময়। ভাই-বোনের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। গরিব-দুঃখীকে কিছু দান করার জন্য আনন্দ। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ক্ষুণ্ণ হতে পারে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কিছু পাওয়ার জন্য আনন্দ পেতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…