লক্ষ্মীবারে কেমন যাবে আপনার সারাদিন, জেনে নিন বিস্তারে

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ অতিরিক্ত অর্থ খরচ চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।  


বৃষ রাশিঃ বাড়িতে আত্মীয় আসায় আনন্দ পাবেন। স্ত্রীর সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। বাড়িতে খুব প্রিয়জন বা প্রিয় বন্ধুর সমাগম হতে পারে। বেড়াতে যাবার পরিকল্পনা বন্ধ করে দিন। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত আনতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে। পেটের সমস্যা থেকে কষ্ট বৃদ্ধি।  


মিথুন রাশিঃ কারও কাছ থেকে অপ্রিয় সত্যি কথা শুনতে হতে পারে। রক্তচাপ-জনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। বৃদ্ধা মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে অশান্তি হতে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল হবে। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। 


কর্কট রাশিঃ  দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। যতই প্রিয় বা কাছের বন্ধু হোক, কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। পরিবার নিয়ে ভ্রমণ হতে পারে। 


সিংহ রাশিঃ হৃদ্‌রোগীদের বিশেষ ভাবে চিকিৎসার প্রয়োজন হতে পারে। আলস্যকে প্রশ্রয় দেবেন না। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। 


কন্যা রাশিঃ অংশীদারি ছাড়া নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন । 


তুলা রাশিঃ সঠিক বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মস্থানে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সদুপায়ে আয় বৃদ্ধির চিন্তাভাবনা করতে পারেন। 


বৃশ্চিক রাশিঃ আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে পারে। বাইরের কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। অনেক দিনের পুরনো রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাবেন না। আর্থিক চাপ বাড়তে পারে।  


ধনু রাশিঃ কর্মে আলস্যের কারণে সংসারে অশান্তি হতে পারে। সন্তানকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ। সমাজসেবায় নিজেকে যুক্ত করার ইচ্ছা থাকবে। আশপাশের পরিবেশ অনুকূল থাকবে। পড়াশোনার চাপ বাড়তে পারে। 


মকর রাশিঃ চিকিৎসার জন্য খরচ হতে পারে। ভাল কাজ করে আনন্দ লাভ। আজ মায়ের কাছ থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। ঘরে-বাইরে দায়িত্বের চাপে মানসিক কষ্ট । কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। 


কুম্ভ রাশিঃ বায়ুপথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অতিথি নিয়ে চিন্তা। গুরুদেব বা ঈশ্বরের প্রতি মন থাকলেই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, ঝঞ্ঝাট হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেমে আঘাত পেতে পারে । 


মীন রাশিঃ ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই শ্রেয়। অধৈর্য হলে কাজের ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় নিয়ে সচেতন থাকবেন। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…