লক্ষ্মীবারে কোন জাতকের প্রাপ্তিযোগ আছে , জেনে নিন বিস্তারে

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। 


বৃষ রাশিঃ প্রেমে নতুন মোড় ঘুরবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ। নতুন কাজের ব্যাপারে চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। 


মিথুন রাশিঃ সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভাল নয়। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি। প্রিয়জনের প্রতি ঘৃণাবোধ। 


কর্কট রাশিঃ কিছু কেনার জন্য অর্থব্যয়। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। আর্থিক টানাড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। 


সিংহ রাশিঃ প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে  সম্পর্ক ভাল থাকবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। পিতার সম্পত্তি  লাভ হতে পারে। স্বামীর সঙ্গে বিবাদের জন্য চিন্তা বাড়বে।  


কন্যা রাশিঃ  পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা।  অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকলে তা মিটে যাবে। 


তুলা রাশিঃ অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথ চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না। দাম্পত্য জীবনের সুখেই কাটবে। 


বৃশ্চিক রাশিঃ কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন।  


ধনু রাশিঃ চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। নতুন কাজের সুযোগ পেতে পারেন। বাড়তি উপার্জন হতে পারে। কিছু দান করে আনন্দ পাবেন। বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য অপেক্ষা করুন। 


মকর রাশিঃ পুরনো ঝামেলা মিটে যেতে পারে। সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্মেয়াদি কাজ দ্রুত সেরে ফেলুন। দর্শনশাস্ত্র চর্চায় স্বীকৃতি বা উন্নতির যোগ। সেবামূলক কাজে শান্তি লাভ। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। 


কুম্ভ রাশিঃ দাম্পত্যসুখ বজায় থাকবে। সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে। বাড়ির বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার যোগ। 


মীন রাশিঃ সমাজে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরে বাসরত কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। সাধুসঙ্গে থাকতে পারবেন। নিকট কোনও লোক শত্রুতা করতে পারে।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…