ডিয়োডোরেন্টের বিকল্প খুঁজছেন! বেছে নিন এই ৪ উপাদান

Beauty Hack
Beauty Hack

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরি পাটি বেসভূষার পর একটি সুন্দ্র সুগন্ধি আপনার আবেদনকে অনেক গুন বাড়িয়ে দিতে পারে , কিন্তু অনেকেরই সুগন্ধী ব্যবহারে নানাবিধ সমস্যা দেখা যায়। ডিয়োডোরেন্টে নানা ধরনের  রাসায়নিক উপাদান থাকে,যাঁদের ত্বক খুব বেশি স্পর্শকাতর, তাঁদের ডিয়োডোরেন্ট ব্যবহারে ত্বকে নানা ধরনের চুলকানি বা অস্বস্তি হয়। এই কারণে অনেকেই বাজারচলতি ডিয়োডোরেন্ট ব্যবহার করতে চান না। এর বিকল্প কিছু খুঁজছেন ? প্রাকৃতিক কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললেই ডিয়োডোরেন্টের দরকার হবে না। আসুন জেনে নিন সেই উপাদান গুলি সম্পর্কে -

১/ বডি ওর্ডার এড়াতে ভাল করে সময় নিয়ে স্নান করা জরুরি। রোজ বডিওয়াশ ব্যবহার করুন। জীবাণুনাশক কোনও তরল স্নানের জলে মিশিয়ে নিতে পারেন। স্নানের শেষে এক মগ জলে দেড় চা-চামচ কর্পূর মিশিয়ে গায়ে ঢেলে নিতে পারেন। শরীরের দুর্গন্ধ দূর হবে। 

২/ সমপরিমাণ নিমপাতা, পুদিনাপাতা ও তুলসি পাতা একসঙ্গে জলে দিয়ে ফুটিয়ে নিন। জলের রং সবুজ হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এর পর ছেঁকে খোপওয়ালা ট্রেতে আইসক্রিমের মতো জমাতে দিন। রোজ স্নানের সময়ে একটি করে কিউব বার করে শরীরের ভাল করে ঘষে নিতে পারেন। এর প্রাকৃতিক সুবাস আপনাকে দীর্ঘ সময় তরতাজা রাখবে। 

৩/ আপনার রেগুলারের বডিওয়াসের সাথে লেবুর রস মিশিয়ে নিতে পারেন দুর্গন্ধ থেকে সুরাহা পেতে পারেন । 

৪/ নিজেকে সারাদিনতরতাজা রাখতে এবং বডি ওর্ডার কে দূরে রাখতে পাতিলেবুর রস, কর্পূর এবং এক কাপ পুদিনা পাতার রস মিশিয়ে শরীরে ঢালুন। ডিয়োডোরেন্টেরে এমন প্রাকৃতিক বিকল্প আর নেই। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…