Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

4 months ago

North Bengal Weather Alert: টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে বিপর্যয়, কন্ট্রোল রুম খুলল নবান্ন

Current situation in North Bengal
Current situation in North Bengal

 

কলকাতা, ৫ অক্টোবর : প্রকৃতির রুদ্ররোষ কার্যত তছনছ করে দিচ্ছে উত্তরবঙ্গকে। সেখানে লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। পরিসংখ্যান বলছে, গত ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেড়াতে গিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পর্যটকরা। পাহাড়ি পথে ধস নেমে বন্ধ সড়ক যোগাযোগ। পাহাড়-সমতল বিচ্ছিন্ন। এই পরস্থিতিতে নজরদারি ও পর্যটকদের সাহায্যের জন্য নবান্নে খোলা হল ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। নবান্ন সূত্রে খবর, উত্তরবঙ্গে গিয়ে বিপর্যয়ে আটকে পড়া মানুষজনের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। চারটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে:১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪-৩৫২৬, ২২৫৩-৫১৮৫

You might also like!