Breaking News
 
Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

 

kolkata

2 years ago

Weather Forcast: দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং ও কালিম্পং ভূমিধসের সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৯ আগস্ট : দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ২৪ ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে। এই দুই জেলায় ভূমিধসের কথা সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ১৫ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতার কথা জানানো হয়েছে। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির জন্য রয়েছে সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমাতেও। মহানগরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ১১ আগস্ট পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে।


You might also like!