Breaking News
 
Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের

 

kolkata

3 years ago

Kolkata News: "নিজের পদটাকেই মর্যাদাহীন করে ফেলছেন", রাজ্যপাল প্রসঙ্গে সিপিএম

CV anada Bose
CV anada Bose

 

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে রাজ্যপাল-বিজেপি সম্পর্ক নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে মন্তব্য করল সিপিএম। শনিবার রাজ্যপালের সঙ্গে সুকান্তের বৈঠক নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কেরা যে ভাবে রাজ্যপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন, সুকান্ত সেই বিষয়েই ক্ষমা চাইতে রাজভবনে গিয়েছিলেন। কিন্তু বিকেলের পরেই নরম-গরম বিবৃতি দেয় রাজভবন তাতে কুণালের দাবির সত্যতার হদিশ মেলেনি। ওই বিবৃতির পর বিরোধী সিপিএমের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘এই রাজ্যপাল একদিন মুখ্যমন্ত্রীকে সর্বপল্লি রাধাকৃষ্ণনের সঙ্গে তুলনা করেন! তার পরে আবার রাজ্যের বিষয়ে কড়া বিবৃতি দেন। উনি তো এই ভাবে নিজের পদটাকেই মর্যাদাহীন করে ফেলছেন। এক একদিন এক এক রকমের কথা বলছেন!’’


কয়েক মাস আগেও সরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও রাজ্যপালের হস্তক্ষেপের অভিযোগ তুলত রাজ্যের শাসকদল। যে কারণে গত বছর বাদল অধিবেশনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আচার্য’ পদে বসানোর বিল পাশ করেছিল রাজ্য সরকার। সেই বিল ধনকর জমানা থেকেই রাজভবনে আটকে। শনিবারের বিবৃতিতে বর্তমান রাজ্যপাল জানিয়েছেন, আগের নিয়ম মেনে পুরনো নিয়মই বহাল রাখা হবে। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর যে বিল রাজ্য সরকার বিধানসভায় পাশ করিয়েছিল, তা রাজভবনের সিলমোহর পাবে কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হল।

You might also like!