kolkata

2 years ago

C V Anand Bose: তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল

C V Anand Bose (File Picture)
C V Anand Bose (File Picture)

 

পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর : মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রাজ্যপালের সামনে এই বিক্ষোভ হয়।

মেদিনীপুর শহরে রাজ্যপালের কনভয়ের সামনে পতাকা নিয়ে ১০০ দিনের কাজের টাকা মেটানো, বিশ্ববিদ্যালয় চত্বরকে রাজনীতি-মুক্ত করা প্রভৃতির দাবিতে বিক্ষোভ চলে টিএমসিপি সদস্যদের।

প্রসঙ্গত, সম্প্রতি ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল। কলকাতা রাজভবনের বাইরে ধর্না-অবস্থানের মঞ্চ থেকে সে সময় রাজ্যপালকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যপালকে জমিদার কটাক্ষ করার পরে জানিয়েছিলেন, 'সব চিঠি এসে পৌঁছক। ৫০ লক্ষ চিঠি নিয়ে দেখা করতে যাব। ওঁকে সেগুলো পড়ে দেখতেই হবে।' যদিও সেসব এখন অতীত। এর পাশাপাশি উপাচার্য নিয়োগ নিয়েও একাধিকবার রাজ্য ও রাজ্যপালের মাঝে একাধিকবার সংঘর্ষের আবহ তৈরি হয়েছে। 

You might also like!