Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Garden Reach Incident : 'রাজনীতি পরে করবেন, আগে মানুষেরা পাশে দাঁড়ান', বিরোধীদের বার্তা অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গার্ডেনরিচের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে । ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে, বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি । শুভেন্দুদের বিরুদ্ধে অভিষেকের বার্তা, পরে রাজনীতি করার সময় পাবেন, আগে মানুষের পাশে দাঁড়ান ।

সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অভিষেকের জনসভা। সেখানে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে অভিষেক বলেন, 'মর্মান্তিক ঘটনা । বিরোধীদের বলব, আপনারা রাজনীতি করার সময় অনেক পাবেন । ২৪ ঘণ্টাও কাটেনি । রাজনীতি করতে হলে ৪৮ ঘণ্টা পরে করুন । এখন উচিত, দুর্ঘটনাস্থলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো।'

গার্ডেনরিচ প্রসঙ্গে শুভেন্দু তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন । তাঁর অভিযোগ, 'বর্তমানে শুধু গার্ডেনরিচেই বেআইনি নির্মাণের সংখ্যা ৮০০-র বেশি । ফিরহাদের এলাকায় ওঁর নাকের ডগা দিয়ে এই বেআইনি কাজ হচ্ছে আর উনি কিছু জানেন না, এটা কি বিশ্বাসযোগ্য?'


You might also like!