Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

রাজ্য বাজেট ২০২৩: বাংলায় আসছে 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড

State Budget
State Budget

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : রাজ্য সরকার আগেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছিল পড়ুয়াদের জন্য। এবার আসছে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’। বুধবার রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । সেখানেই তিনি ঘোষণা করেছেন ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ চালু হতে চলেছে আগামী অর্থবর্ষ থেকে।


সেই ক্রেডিট কার্ডের দৌলতে ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক-যুবতী সংযুক্তি মূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থার স্থাপনের জন্য আর্থিক সহায়তা বাবদ ৫ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাঙ্ক থেকে পাবেন। রাজ্য সরকার সম্পূর্ণ প্রকল্প ব্যয়ের ১০% অর্থ হিসেবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রদান করবে এবং ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টি দেবে। আপাতত ২ লক্ষ যুবক-যুবতীর হাতে এই ক্রেডিট কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর এই ক্রডিট কার্ড চালু হওয়ায় যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছিলেন না তাঁরাও লাভবান হবেন। কেননা এক্ষেত্রে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে নিজের পায়ে যেমন তাঁরা দাঁড়াতে পারবেন তেমনি অনেক মানুষকে কাজও দিতে পারবেন।


You might also like!