Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

kolkata bus fire : কলকাতায় চলন্ত বাসে আগুন, আতঙ্কে দ্রুত নেমে পড়লেন যাত্রীরা

kolkata bus fire (symbolic picture)
kolkata bus fire (symbolic picture)

 

কলকাতা, ২৫ জুলাই : অফিস টাইমে কলকাতায় বাসে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য ছড়ালো মহানগরীতে। বৃহস্পতিবার সকালে মহাজাতি সদন এলাকায় আচমকাই একটি চলন্ত মিনিবাসে আগুন লেগে যায়। সেই অগ্নিকাণ্ডের জেরে ওই বাসটি থেকে ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্কে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। বাসটি বিরাটি-বিবাদি বাগ রুটের ছিল বলে জানা গিয়েছে। ইঞ্জিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি বাসে আগুন লাগে। বাসটি বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল। ব্যস্ত সময়ে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় যাত্রী এবং স্থানীয়দের মধ্যে। এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুন ছড়ায়।

You might also like!