Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Fire breaks out at bowbazar: বউবাজারে রাসায়নিক গুদামের বেসমেন্টে আগুন, কেউ হতাহত হননি

Fire breaks out at bowbazar (Collected)
Fire breaks out at bowbazar (Collected)

 

কলকাতা, ১১ আগস্ট : কলকাতায় ফের আগুন আতঙ্ক! এবার আগুন লাগল বউবাজারের একটি রাসায়নিক গুদামের বেসমেন্টে। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। সেখানে মূলত আঠা তৈরির রাসায়নিক রাখা ছিল বলে জানা গিয়েছে। আগুনের কারণে একের পর এক রাসয়নিকের ড্রাম ফাটতে থাকায় এলাকায় আতঙ্ক তৈরি হয়।

রাসায়নিকের গুদামের ওপরেই রয়েছে ফ্ল্যাট, সেখানকার আবাসিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৩টি ইঞ্জিন। কিন্তু সঙ্কীর্ণ রাস্তা হওয়ায় আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। গুদামের ক্ষয়ক্ষতি হলেও কেউ জখম হননি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টায় চেষ্টাতেও আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি বলে স্থানীয়দের একাংশ জানাচ্ছেন।

এই আবাসনে একাধিক অফিসও রয়েছে। সেখানে বহু দাহ্যপদার্থ মজুত রয়েছে। ঘিঞ্জি-ঘন জনবসতি পূর্ণ এলাকা এটি, পাশেই রয়েছে আরও ভবন। ফলে দ্রুত নিয়ন্ত্রণে না এলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আপাতত দমকলকর্মীরা আবাসনে আটকে থাকা ব্যক্তিদের নামিয়ে আনার কাজ করছেন। অনেককেই নামিয়ে আনা গিয়েছে।


You might also like!