Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

R.G.Kar Incident: আরজি কর সংলগ্ন এলাকায় জমায়েতের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

R.G.Kar Protest (Symbolic Picture)
R.G.Kar Protest (Symbolic Picture)

 

কলকাতা, ১৪ সেপ্টেম্বর: আর জি কর হাসপাতালের আশেপাশে বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল কলকাতা পুলিশ। এক বিজ্ঞপ্তিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট মধ্যরাতে আরজি কর এলাকায় এক দুষ্কৃতী হামলার ঘটনার পর, ১৮ আগস্ট থেকে কলকাতা পুলিশের তরফে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই নিষেধাজ্ঞার সময়সীমা পুনরায় বাড়ানো হয়েছে।

এই নিষেধাজ্ঞা শ্যামপুকুর, উল্টোডাঙা টালা থানা এলাকার বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

You might also like!