Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

ED Raid several places in Kolkata: নিয়োগ দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি, কলকাতার নানা ঠিকানায় চলছে তল্লাশি

ED Raid several places in Kolkata
ED Raid several places in Kolkata

 

কলকাতা, ২২ মার্চ: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল থেকে একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি-র আধিকারিকেরা। তাঁদের সুরক্ষার স্বার্থে সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ইডি সূত্রের খবর, চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় তল্লাশি অভিযান চলছে।

চেতলায় পিয়ারীমোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বাড়িটি বিশ্বরূপ বোস নামের এক ব্যবসায়ীর বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, তিনি পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই শুক্রবারের এই তল্লাশি অভিযান। কলকাতা ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে ওই সূত্র মারফত জানা গিয়েছে।

You might also like!