kolkata

3 years ago

Municipality Recruitment scam: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি

ED has sent notices to 12 municipalities of the state in the case of public recruitment corruption
ED has sent notices to 12 municipalities of the state in the case of public recruitment corruption

 

কলকাতা, ৩১ আগস্ট  : নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নোটিস দেওয়া হল পুরসভাগুলিকে। ডায়মন্ড হারবার, টাকি সহ বেশ কিছু পুরসভাকে নোটিস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইডি সূত্রে এ খবর জানা গিয়েছে।

সূত্রের খবর, ২০১৪ সালের পর থেকে সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য আগামী সপ্তাহে নিয়ে আসার কথা বলা হয়েছে পুরসভাগুলিকে।ডায়মন্ড হারবার পুরসভার পর এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠান হল। কোন কোন পদে, কীভাবে নিয়োগ হয়েছে, তার প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, দমদম উত্তর ও দক্ষিণ দমদম-সহ মোট ১২টি পুরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, পুরসভাগুলি থেকে তথ্য সংগ্রহ করে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

টাকা কোথায় গেল? দুর্নীতির মাথায় কে? ওপর থেকে তদন্ত শুরু করতে কে বাধা দিচ্ছে আপনাদের? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন ? এর আগে মঙ্গলবার প্রাথমিক পুর নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই। প্রাথমিকে দুর্নীতির তদন্তে গঠিত সিটের হাতে পুর-মামলার তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই আবহে এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে উঠেপড়ে লেগেছে আর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


You might also like!