Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

ED And CBI : একই সঙ্গে রাজ্যে ইডি ও সিবিআইয়ের কিছু শীর্ষ কর্তা

ED And CBI
ED And CBI

 

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি   : একইসঙ্গে রাজ্যে ইডি ও সিবিআইয়ের কিছু শীর্ষ কর্তা এসেছেন। সূত্রের খবর, কলকাতায় এসেছেন সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা অজয় ভাটনগর। এসেছেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্রও।


সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন দু'জনে। এসএসসি দুর্নীতির তদন্ত কোন পর্যায়ে, তা নিয়ে ইডির আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। যে ৯ জনকে সিবিআই গ্রেফতার করেছে, তাঁদের জেরায় কাদের নাম উঠে এসেছে, তা নিয়ে কথা বলতে পারেন সঞ্জয় মিশ্র।

নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের অগ্রগতি নিয়ে একাধিকবার ইডি ও সিবিআই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে। কখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কখনও বিচারপতি বিশ্বজিৎ বসুর সমালোচনা মুখে পড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অতি সম্প্রতি চন্দন মণ্ডলের গ্রেফতারির পর কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বাগদার রঞ্জনের গ্রেফতারির প্রসঙ্গ ওঠে।

You might also like!