Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

দুই বছর পর চার ঘন্টায় একশো পুজো দর্শন, কার্নিভ্যাল নিয়ে উন্মাদনা তুঙ্গে

দুই বছর পর চার ঘন্টায় একশো পুজো দর্শন, কার্নিভ্যাল নিয়ে উন্মাদনা তুঙ্গে
দুই বছর পর চার ঘন্টায় একশো পুজো দর্শন, কার্নিভ্যাল নিয়ে উন্মাদনা তুঙ্গে

 

শনিবার কলকাতার রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যাল। যেখানে অংশ নিচ্ছে কলকাতার একশো ছুঁই ছুঁই পুজো। চার ঘণ্টায় একশো পুজো দেখার সুযোগ ছাড়তে নারাজ কেউই। আইটি কর্মী থেকে মুদির দোকানের মালিক, পাড়ার জল ব‌্যবসায়ী পর্যন্ত প্রবেশ কার্ডের জন‌্য বায়না ধরেছেন পুজো কমিটির কর্তার কাছে। প্রতিটা পুজো পিছু গড়ে একশো লোক যাবে রেড রোডের কার্নিভ্যালে। ঠাকুরের সঙ্গে যাঁরা শোভাযাত্রায় অংশ নেন তাঁদের কার্ড লাগে না। ‘পার্টিসিপেন্ট’ ব‌্যাজ পরে থাকলেই হল। কিন্তু দর্শকাসনে বসে কার্নিভাল দেখতে কার্ড বাধ‌্যতামূলক। ক্লাব পিছু একশো কার্ড দিয়েছে তথ‌্য সংস্কৃতি বিভাগ। তা মূলত বিলি করা হয়েছে পাড়ার বাসিন্দাদের মধ্যে। কিন্তু তাতেও কুলোচ্ছে না। সূত্রের খবর, ২০ হাজার পাস ছাপিয়েছিল তথ‌্য সংস্কৃতি দপ্তর, যা নিমেষে শেষ হয়ে যাওয়ায় আবার কার্ড ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রেড রোডে এই কার্নিভ্যালে থাকবে চারটি মঞ্চ। একটি মঞ্চে থাকবেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়-সহ রাজ্যের মন্ত্রিসভার সদস‌্যরা। রাজ‌্যপাল থাকবেন একটি মঞ্চে। অভিনেতা-অভিনেত্রীদের জন‌্য আলাদা মঞ্চ। অন‌্য একটি মঞ্চ রয়েছে বিদেশ থেকে আগত অতিথিদের জন‌্য। সাধারণ দর্শকদের বসার জায়গা আলাদা। শুধু সেরার সেরা পুজো নয়, তার সঙ্গে বাড়তি পাওনা সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…