Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Weather Forcast: বৃহস্পতিতে শুষ্ক আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে আগামী বেশ কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৪৮ শতাংশ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে দিনদুয়েক সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তারপরে ফের তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

You might also like!