kolkata

2 years ago

Christmas Celebration: ক্রিসমাসে কাটছাঁট! উৎসবের বাজেট কমাচ্ছে রাজ্য পর্যটন দফতর

Feature Picture of Chrismas Celebration in Park Street
Feature Picture of Chrismas Celebration in Park Street

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতায় বড়দিনের উৎসবের মেগা আমেজ পাওয়া যায় পার্কস্ট্রিটে। গত কয়েক বছর ধরেই সেখানে বড়দিন ও ইংরেজি নববর্ষের গ্র্যাণ্ড সেলিব্রেশন পালিত হয়ে আসছে। চলতি বছরও এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগামী ২২ ডিসেম্বর এই উৎসবের শুভ সূচনা। তবে খরচের কথা ভেবে গত বছরের তুলনায় ওই উৎসবের বাজেট কমাচ্ছে রাজ্য পর্যটন দফতর।

বুধবার রবীন্দ্র সদনে কলকাতা পুরসভা ও পর্যটন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই বৈঠকের বিষয় ছিল ক্রিসমাস উৎসব। আর সেই বৈঠকের শুরুতেই মন্ত্রী বাজেট কাটছাঁটের কথা মনে করিয়ে দেন। পার্ক স্ট্রিট ছাড়াও এই ক্রিসমাস উৎসবের পালিত হওয়ার আরেকটি স্থান হল বৌবাজারের বো ব্যারাক।  ক্রিসমাস উৎসবের খরচ বাবদ গত বছর প্রায় ছ’কোটি টাকা ধার্য হয়েছিল।  যা চলতি বছরে কমিয়ে করা হয়েছে চার কোটি টাকা। 

You might also like!