Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Direct Chief Minister' program, shortage: বৃহস্পতিবার থেকে শুরু 'সরাসরি মুখ্যমন্ত্রী' কর্মসূচি, জানানো যাবে অভাব অভিযোগ

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

কলকাতা, ৭ জুন : ‘দিদি-কে বলো’-র পর এবার যেকোনও দাবিদাওয়া সহ কোনও অভিযোগ এবং সমস্যার কথা জানাতে চালু হচ্ছে রাজ্য সরকারের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই কর্মসূচির সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এটি চালু হয়ে গেলে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যোগাযোগ করে নিজেদের সমস্যা বা দাবিদাওয়ার কথা জানাতে পারবেন।

গত ২৬ মে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিন বাকুঁড়ার পাত্রসায়রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ছিল। কিন্তু পরদিনই সিবিআই তাঁকে তলব করে। তাঁর বদলে কলকাতা থেকে ভার্চুয়ালি বক্তৃতা দেন মমতা। সেই বক্তৃতাতেই তিনি এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন।

এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনেছিল তৃণমূল। কিন্তু এ বার দল নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর দফতর থেকেই সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার ব্যবস্থা করা হল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…