kolkata

2 years ago

Shovandev Chatterjee: বিচ্যুতি রুখতে ধারাবাহিকভাবে ক্লাস নিতে হবে, মন্তব্য শোভনদেবের

Shovandev Chatterjee (File Picture)
Shovandev Chatterjee (File Picture)

 

কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ  তৃণমূল কংগ্রেস কর্মীদের বিচ্যুতি রুখতে ধারাবাহিকভাবে ক্লাস নিতে হবে। দলের যারা সিনিয়র তাঁদেরই এই দায়িত্ব নিতে হবে। না হলে এই বিচ্যুতি আরও বড় আকার নেবে। মঙ্গলবার এই মন্তব্য করেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

তিনি স্বীকার করেছেন, দলের মধ্যে এই প্রবণতা তৈরি হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের যাঁরা নির্বাচিত হচ্ছেন, তাঁরাও এই সমাজের অংশ। সমাজের মধ্যে যে বিচ্যুতি দেখা যাচ্ছে তার প্রভাব দলের মধ্যেও পড়বে, এটাই স্বাভাবিক। ফলে ধারাবাহিক কর্মসূচি নিতে হবে। ক্লাস নেওয়া, সভায় আলোচনা চালাতে হবে। না হলে বিচ্যুতি রোখা যাবে না। এমনই মত শোভনদেববাবুর।

You might also like!