Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Calcutta High Court:হাই কোর্টে এবার নির্বাচনী সন্ত্রাসের মামলা সিপিএম, আইএসএফের

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ১৪ জুন  : দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। বুধবার এই বিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়।

মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাই কোর্টে গিয়েছে সিপিএমও। তাদের অভিযোগ, মিনাখাঁয় মনোনয়ন পেশ করতে গেলে দলীয় কর্মীদের বাধা দেওয়া হয়। তিন জন মনোনয়ন জমা দিতে পারেননি। হামলা চালানো হয় তাদের কর্মীদের উপর। এ ক্ষেত্রেও মামলা দায়ের এবং দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুর ২টো নাগাদ দু’টি মামলারই শুনানি হওয়ার কথা।

আইএসএফ-এর অভিযোগ, পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময় তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় অনেকে আহত। মনোনয়নে এখনও বাধা দেওয়া হচ্ছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা।

আইএসএফ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। মঙ্গলবার সকালে ১৪৪ ধারা উপেক্ষা করে ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে মেলার মাঠে সংঘর্ষ বেধে যায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। সংঘর্ষে মুড়িমুড়কির মতো বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। তার জেরে প্রাথমিক ভাবে পিছু হটে পুলিশ। কয়েক জন পুলিশকর্মী জখম হন। লাঠি চালায় পুলিশ। কিছুটা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিয়ে দু’পক্ষই অভিযোগ তুলেছে একে অপরের বিরুদ্ধে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…