kolkata

3 years ago

Durga Puja 2023 : পুজোর কাউন্টডাউন শুরু; বাকি আর মাত্র ৫০ দিন, চরম ব্যস্ততায় মৃৎশিল্পীরা

Durga Puja  Preparation at Kumortuli Kolkata (File Picture)
Durga Puja Preparation at Kumortuli Kolkata (File Picture)

 

কলকাতা, ৩১ আগস্ট : ঢাকে কাঠি পড়তে অপেক্ষা আর হাতে গোনা কয়েক দিনের। বাতাসে শিউলি ফুলের গন্ধ অনেক আগেই জানান দিয়েছে মা আসছে। শ্রাবণ না ফুরোতেই শরত্‍ দরজায়। পুজোর বাকি আর মাত্র ৫০ দিন। কুমোরটুলি থেকে মুদিয়ালি, শোভাবাজার থেকে বাগবাজার-সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। প্রতিমা শিল্পীদের এখন নিঃশ্বাস নেওয়ার ফুরসৎ নেই, চরম ব্যস্ততায় তাঁরা।

কখনও প্রচন্ড গরম, আবার কখনও প্রবল বৃষ্টি। আবহাওয়ার এই খামখেয়ালি চালে নাজেহাল প্রতিমা শিল্পীরা। এই পরিস্থিতিতে বৃষ্টির ভয়ে কুমোর পাড়ার সাবধানী মৃৎশিল্পীরা প্লাস্টিকের আড়ালে দিনরাত এক করে খেটে চলেছেন। সেখানে এখন চূড়ান্ত ব্যস্ততা। বিদেশে প্রতিমা যাওয়া এখন শেষের পথে। কুমোরপাড়ায় এখন পুজো কর্তাদের আনাগোনা লেগেই আছে। কেউ আসছেন বায়না দিতে। কেউ আবার প্রতিমা তৈরির কাজ কতটা এগোলো তা দেখতে। থিমের লুকোচুরি এখনও অব্যাহত। এবারও তাক লাগিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে। শহরের পাশাপাশি গ্রাম বাংলাতেও এখন মন্ডপ তৈরির কাজ চলছে জোরকদমে।

You might also like!