kolkata

1 day ago

Weather Update Tree Uproot : একটানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে ব্যাহত যান চলাচল

Strand Road tree uprooted
Strand Road tree uprooted

 

কলকাতা, ১০ জুলাই : বৃহস্পতিবার রাতভর নাগাড়ে বৃষ্টি। শুক্রবার সকালেও তা অব্যাহত। এদিন সকাল থেকে একটানা বৃষ্টিতে স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল বড় একটি গাছ। রাস্তার রেলিং ভেঙে গাছটি উপড়ে গিয়েছে। পথচলতি মানুষ মনে করছেন, লাগাতার বৃষ্টির জেরে মাটি আলগা হয়েই গাছ ভেঙেছে। ভাঙা গাছের ডালের নীচে চাপা পড়ে যায় একটি ছোট পণ্যবাহী গাড়ি। কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

এদিকে, রাতভর শহরতলি জুড়েও বৃষ্টি। এর জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায়। এমনিতে চিনারপার্ক এলাকা অল্প বৃষ্টিতেই ভয়ঙ্কর রূপ নেয়। বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে তার ব্যতিক্রম হলো না। জমা জলে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি, প্রবল বৃষ্টির জেরে শুক্রবার সকালে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরেরও একাধিক এলাকা। বেলগাছিয়া, বেলুড় স্টেশন রোড, রামরাজাতলা, দাসনগর, মধ্য হাওড়া ও উত্তর হাওড়া-সহ বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল।

You might also like!