Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Weather Forecast:সকাল থেকেই মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৮ জুন: গত কয়েকদিনে রীতিমতো গরমে নাজেহাল অবস্থা হয়েছিল শহরবাসীর। তবে রবিবার সপ্তাহের শেষ দিন এল স্বস্তির বার্তা। আজ অর্থাৎ ১৮ তারিখ স্বস্তির বৃষ্টি পেতে পারে একাধিক জেলা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতায়ও রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি তাপমাত্রাও কিছুটা কমবে।যদিও পশ্চিমের কিছু জেলায় আজও হতে পারে তাপপ্রবাহ।

শনিবারও শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছিল। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। যদিও এখনও বেশ কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এই জেলাগুলি হল- পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। সেখানে একাধিক জেলায় চলছে বৃষ্টিপাত। রবিবার ছুটির দিনে ভিজবে দার্জিলিং। সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হতে পারে ভারী বৃষ্টি।

চলতি বছর গোটা দেশে বিলম্বে প্রবেশ করেছে বর্ষা। এর অন্যতম বড় কারণ হিসেবে ধরা হচ্ছে আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন 'বিপর্যয়'। এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, প্রায় ৭২ ঘণ্টা মালদায় আটকে মৌসুমী বায়ু। ১৯ তারিখ অর্থাৎ সোমবার থেকে তা অগ্রসর হওয়া শুরু করবে এবং ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। ফলে ১৮ থেকে ২০ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।যদিও রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, জানা যাচ্ছে এমনটাই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…