Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

রাজ্য বাজেট ২০২৩ : ১০০ দিনের কাজে বরাদ্দ ছাঁটাই নিয়ে কেন্দ্রকে তুমুল আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্যের

West Bengal Budget 2023
West Bengal Budget 2023

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশ করতে গিয়ে একশো দিনের কাজে কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেওয়ায় কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। এদিন বাজেট ভাষণে একশো দিনের কাজের প্রকল্পে বাংলার বরাদ্দ ছাঁটাই এবং মিড-ডে মিলে কম অর্থ বরাদ্দের বিষয়টি বিশদে উল্লেখ করেছেন। বাজেট পেশের সময় চন্দ্রিমা বলেন, একশো দিনের কাজের প্রকল্পে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ হ্রাস করাটা ন্যক্কারজনক সিদ্ধান্ত। গত বছর এই খাতে ৮৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার তা কমিয়ে করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।


অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, এই স্কিমে ৯ কোটি সক্রিয় কর্মী রয়েছেন, যাঁদের অনলাইন উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সংযোগ নিষ্ক্রিয় থাকার ফলে এই কর্মীদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে।


চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্পে বরাদ্দ লজ্জাজনকভাবে কমিয়ে দিয়েছে, যা গরিব মানুষের জীবিকা নির্বাহের পরিপন্থী। আপনারা জেনে হতাশ হবেন যে, কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪ সালের বাজেটে মিড ডে মিলের বরাদ্দও কমিয়ে দিয়েছে। অতিমারির সমস্যা সত্ত্বেও স্কুলপড়ুয়াদের সংখ্যা ২০১৮ সালে ৬৫.৬ শতাংশ থেকে বেড়ে ২০২২-এ ৭২.৯ শতাংশ হয়েছে।

You might also like!