Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

kolkata

3 years ago

Chand khali halt station to be started : স্বাধীনতা দিবসে চালু হচ্ছে চাঁদখালি হল্ট, এবার থেকে থামবে সমস্ত লোকাল ট্রেন

Chand khali halt station to be started
Chand khali halt station to be started

 

কলকাতা, ১৩ আগস্ট : পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ক্যানিং সেকশনের যাত্রীদের সুবিধার্থে তালদি থেকে ক্যানিং স্টেশনের মাঝে নতুন হল্ট স্টেশন " চাঁদখালি হল্ট " আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিনই চালু হচ্ছে। এর ফলে শিয়ালদহ থেকে ক্যানিংগামী ৩৪৫২০, ৩৪৫৩৪, ৩৪৫৪৪ ও ৩৪৫৪৮ এবং ক্যানিং থেকে শিয়ালদহগামী ৩৪৫১৭, ৩৪৫২৩, ৩৪৫২৫ এবং ৩৪৫৪৯ ইএমইউ লোকাল ট্রেনগুলি চাঁদখালি হল্ট স্টেশনে থামবে বলে পূর্ব রেল সূত্রের খবর। চাঁদখালি হল্ট স্টেশন তৈরি হওয়ার পর দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও সেই হল্ট স্টেশনে ট্রেন থামা শুরু হয়নি। ফলে সমস্যার মধ্যে পড়তেন যাত্রীরা। ক্যানিং ও তালদি স্টেশনের মধ্যে দূরত্ব অনেকটাই। যে সমস্ত যাত্রীদের দুই স্টেশনের মাঝামাঝি এলাকায় বাড়ি, তাদের বেশি সমস্যা হত। যাত্রীদের পক্ষ থেকে এই হল্ট স্টেশন চালু করার দাবি জানানো হচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে স্বাধীনতা দিবসের দিনই চালু হতে চলেছে এই হল্ট স্টেশন।

You might also like!