Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Manish Jain has been summoned: মনীশ জৈনকে ফের তলব সিবিআই-এর, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরার নিৰ্দেশ

CBI summons Manish Jain again, directs him to appear at Nizam Palace on Thursday
CBI summons Manish Jain again, directs him to appear at Nizam Palace on Thursday

 

কলকাতা, ১৪ জুন : নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই। বৃহস্পতিবার, ১৫ জুন নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগেও এক বার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল রাজ্যের এই আমলাকে। সিবিআই সূত্রে খবর, বিগত কয়েক মাসের তদন্তে মণীশের সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেগুলির ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহু বার প্রকাশ্যেই দাবি করেছেন যে, তিনি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন মাত্র। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কোনও সিদ্ধান্ত নিতেন না। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তদন্তকারীদের জানিয়েছেন, তৎকালীন শিক্ষাসচিব তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত যে ফাইল পাঠাতেন, তাতে তিনি সই করে দিতেন। কাদের নির্দেশ ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন ? জানতে চাইছে সিবিআই, খবর সূত্রের।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…