Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Buddhadeb bhattacharya:আগের তুলনায় আরও একটু ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, নিয়ন্ত্রণে সংক্রমণের মাত্রা

Buddhadeb bhattacharya
Buddhadeb bhattacharya

 

কলকাতা, ৬ আগস্ট : আগের তুলনায় আরও একটু ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৭৯ বছর বয়সী বুদ্ধদেবের শরীরে সংক্রমণের মাত্রাও নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার সকালে উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন। তিনি সজাগ আছেন এবং চিকিৎসকদের কথাবার্তায় সাড়া দিচ্ছেন। যাঁরা দেখতে আসছেন তাঁদেরও সাড়া দিচ্ছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাড়ির ‘বাইপ্যাপ সাপোর্ট’ও ক্রমশ মানিয়ে নিচ্ছেন বুদ্ধদেব, যা স্বাস্থ্যের উন্নতির লক্ষণ বলে মনে করছেন চিকিৎসকেরা। শনিবার বেশ কিছু সময়ের জন্য তাঁকে বাড়ির ‘বাইপ্যাপ সাপার্টে’ই রাখা হয়েছিল। রাতে অবশ্য হাসপাতালের ‘বাইপ্যাপ সাপার্টে’ রাখা হয়। স্যালাইনের নল খোলা হলেও এখনও রাইল''স টিউবের মাধ্যমেই খাওয়াদাওয়া করানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সার্বিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব এখন ভালোই আছেন।


You might also like!